পুরুলিয়ায় বাইক নিয়ে রেস করতে গিয়ে দুর্ঘটনা নিহত ৩ - The News Lion

পুরুলিয়ায় বাইক নিয়ে রেস করতে গিয়ে দুর্ঘটনা নিহত ৩




দি নিউজ লায়ন ;  দুটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত চার। জখম আরও তিন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বরাকর রাজ্যসড়কের পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা এলাকায়।  প্রথম পথ দুর্ঘটনাটি ঘটেছে  পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের নিতুড়িয়ার সুভাষ সেতু এলাকায়। পরের দুর্ঘটনা ওই রাজ্য সড়কেই ভামুরিয়া পেট্রোল পাম্পের কাছে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাইক নিয়ে রেষারেষি করার সময় পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনা ঘটে। দুটি বাইকের মধ্যে সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। জখম হন আরও তিনজন। পুলিশ জানিয়েছে, মৃত তিন জনের নাম রঘুপতি যাদব(৪০)  শ্রীকান্ত বাউরি(২৭)  ও ম্যানেজার যাদব(২৭)। শ্রীকান্তের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কুলটি থানার শাকতোরিয়ার বামডাঙ্গা এলাকায়। রঘুপতির বাড়ি বরাকর থানা এলাকার জনককুড়াতে।  ম্যানেজার থাকতেন বরাকরের কর্শাডাঙ্গাল এলাকায়। এরা সকলেই একটি স্থানীয় ইস্পাত কারখানার কর্মী। 


কাজ থেকে বাড়ি ফেরার পথে বাইক রেষারেষিতে এই প দুর্ঘটনা ঘটে। অন্য দিক থেকে আসা একটি বাইককে দ্রুত গতিতে ধাক্কা মারে। ঘটনায়  দুটি বাইকে তিনজন করে মোট ছ' জন ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। জখমদেরকে প্রথমে  নিতুড়িয়ার হারমারডি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে   রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলে তাকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।


বাকি দু'জনকে তার পরিবারের লোকজন আসানসোলের হাসপাতালে ভর্তি করেন। দুটি মোটর বাইকের আরোহীদের কারো মাথায় হেলমেটছিল না। অন্য দিকে  সুভাষ সেতুর কাছে  দুর্ঘটনায় ডাম্পারে ধাক্কায় মৃত্যু হয় সন্তোষ মল্লিক(৫৩)। তার বাড়ি পুরুলিয়ার  সাঁতুড়ি থানার কিনাইডি এলাকায়।  দুটি বাইক ও ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.